ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • আজকের রাশি (২৭ সেপ্টেম্বর)

    আজকের রাশি (২৭ সেপ্টেম্বর)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ২৭ সেপ্টেম্বর; সোমবার। আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

    আজ সারাদিন খুব উৎফুল্ল কাটবে। দীর্ঘদিনের জমানো দুঃখ আজ ঘুচে যাবে। যেকোনো বুদ্ধিদীপ্ত কাজে হাত দিলে ফলাফল হবে দারুণ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগের যোগ রয়েছে।

    বৃষ (২১ এপ্রিল-২০ মে)

    অন্যের ব্যবহারে কষ্ট পাওয়া থেকে বিরত থাকুন। নিজের কাজ গুছিয়ে রাখুন। কেউ আপনার পেছনে কলকাঠি নাড়তে পারে। ধর্মীয় কাজে মনোযোগ আপনার বিপদগ্রস্ততা দূরে সহায়তা করবে। নারী সহকর্মীর কাছ থেকে সাবধান থাকুন। আজ কোথাও দূরে ভ্রমণে না যাওয়াই শ্রেয়। 

    মিথুন (২১ মে-২০ জুন)

    হঠাৎ কোনো ভালো সুযোগ পেলে হাতছাড়া করা ঠিক হবে না। তবে সিদ্ধান্ত আপনাকে বুঝেশুনেই নিতে হবে। বিপরীত লিঙ্গের আচরণে আপনি মুগ্ধ হবেন। আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে সততা বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। উত্তেজনা পরিহার করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাবেন।  

    কর্কট (২১ জুন-২১ জুলাই)

    কর্মস্থলে বসের বিরাগভাজন হতে পারেন। সতর্ক থাকুন। কাজের প্রতি আরো দায়িত্ববান হওয়া প্রয়োজন। যেকোনো চুক্তিতে সাক্ষী রাখুন। সহকর্মীদের হিংসার বেড়াজালে কর্মস্থল দুর্বিষহ হতে পারে। 

    সিংহ (২২ জুলাই-২১ আগস্ট)

    কাউকে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। পাওনা টাকা আজ আদায় হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন। আজ প্রতারক থেকে সাবধান থাকুন। নতুবা ভোগান্তি অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের যোগ রয়েছে। 

    কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর)

    প্রিয়জনকে নিয়ে আজ যেকোনো জায়গা থেকে বেরিয়ে আসতেই পারেন, বিপত্তি নেই। আজকের দিনটি বেশ চমৎকার কাটবে। অনেকদিনের ঝুলে থাকা আলোচনা আজ বিয়েতে গড়াবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। 

    তুলা (২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

    বিয়ের আলোচনা আরো আগাবে। পরিবারের মুরব্বিদের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

    বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

    কারো সঙ্গে দুঃখ ভাগ করে নিতে পারেন। প্রিয়জনের দেয়া আঘাত মনোকষ্টের কারণ হবে। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

    ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

    কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

    মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

    অন্যের শলাপরামর্শ না নেয়াই উত্তম। ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্য জীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ