ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আগৈলঝাড়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

    আগৈলঝাড়ায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

     রোববার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলার পয়সা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৫ কেজি ৯শ গ্রাম (৬০ বান্ডিল) এবং ৭৬ পিচ কাঠি কারেন্ট জালসহ মোট প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু।

     পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পয়সারহাট বাজার কমিটি সদস্য সচিব ফিরোজ সিকদার প্রমুখ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ