ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না: বিআরটিসি চেয়ারম্যান

    বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না: বিআরটিসি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসির) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসির দুর্নীতি দমন করতে আমি অনেক বড় বড় ও কঠিন জায়গায় হাত দিয়েছে। আমি ধরে নিয়েছি এই দুনীতি রুখতে গিয়ে আমি হয়তো কাল নাও থাকতে পারি। কিন্তু আমি কোন কারনে পিছপা হবো না।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বরিশাল ডিপো কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে   তিনি এসব কথা বলেন। 

    বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম আরও বলেন, বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের নিকট অভিযোগ আকারে এসেছে। আমাদের সচিব মহোদয় গত সপ্তাহে বরিশাল ভিজিট করেছে। তিনি আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। তার দিকনির্দেশনারা  পেক্ষিতে আমি দ্রুত এসেছি। 

    তিনি বলেন, আমরা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি।সবকিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দিব ।  বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না। এছাড়া ইতোমধ্যে বরিশালে যে সকল অনিয়ম হয়েছে তার জন্য যারা দায়ী তারা ছাড় পাবে না। বিআরটিসিকে আমি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেখেতে চাই। যেখানে খরচের চেয়ে আয় বেশি হবে।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন, বরিশাল ডিপোর ম্যানেজার মো. জাহাঙ্গির আলম সহ ডিপোর বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ