ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গাবতলীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৮ জনকে জরিমানা

    গাবতলীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৮ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক না পরায় দুটি পরিবহন ও আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (৪ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম এ জরিমানা আদায় করেন।

    আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম বলেন, লকডাউনের খবর ছড়িয়ে পড়ায় টার্মিনালগুলোতে উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। দিনের শুরুতে এই ভিড় অনেক বেশি ছিল। দুপুরে কিছুটা কমলেও বিকেলে আবার তা বাড়তে পারে।

    তিনি আরও বলেন, কাউন্টারগুলোতে উপচেপড়া ভিড় হাওয়ায় কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়াও অনেক যাত্রী ও সাধারণ মানুষকে মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে। তাদের শনাক্ত করে মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এসবি লাইন কাউন্টারকে দুই হাজার টাকা ও শুকতারা কাউন্টারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মাস্ক না পরায় আটজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ