ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কর্ণফুলীতে রিকশা চালক খুন

    কর্ণফুলীতে রিকশা চালক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলীতে শাকিল (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চার রাস্তার মোড়ে অবস্থিত বড় মাঝির খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্র জানা যায়, নিহত শাকিল পেশায় একজন রিকশা চালক। সে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ নাজিমের ছেলে। মরদেহের গলায় ফাঁস লাগানো, তার পরনে প্যান্ট ও শার্ট রয়েছে বলেও জানা যায়।

    বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে ১৭/১৮ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে অন্য জায়গায় হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি বলেন।

     

     

    এস.এম. সালাহ্উদ্দিন /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ