ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • সাপে কামড়ালে যা করবেন না

    সাপে কামড়ালে যা করবেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমাদের দেশের গ্রামগঞ্জে প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর খবর শোনা যায়। তবে সাপে কামড়ালে অধিকাংশ মানুষেরই যে ভয়ে মৃত্যু হয় এ কথা অনেকেরই জানা।

    প্রচলিত কিছু ধারণা, কুসংস্কারের বশে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের উপরে এমন কিছু টোটকা প্রয়োগ করেন, যাতে হিতে বিপরীত হয়। সাপে কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি।

    সাপে কামড়ালে যে কাজগুলো করবেন না:

    সাপে কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়াবেন না। এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে। অনেক সময় আক্রান্তের যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে।

    শরীরের যে অংশে সাপ কামড়েছে, সে জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না। আক্রান্তকে হাঁটাচলাও করতে দেবেন না। বেশি হাঁটাচলার ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।

    যাকে সাপে কামড়েছে, তাকে কখনোই কাত করে শোয়াবেন না। সব সময়ে সোজা করে শোয়াবেন। ঠিক যেভাবে স্ট্রেচারের উপরে শোয়ানো হয়।

    যে স্থানে সাপে কামড় দিয়েছে, তার আশেপাশে কখনোই চিড়ে বা কেটে দেবেন না। এমন করলে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে মস্তিষ্কেও। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

    টোটকা বা কুসংস্কারে বিশ্বাস না রেখে সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ