ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক  

জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ায় জামাইকে বাড়ির পাশে একটি গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শাশুড়ি সেলিনা আক্তারকে আটক করা হয়।


সংশ্লিষ্টরা জানান, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরে ওই যুবকের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙাবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শাওন আমিন নামে এক ব্যক্তি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

রানীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকের শাশুড়িকে আটক করা হয়েছে। অন্যান্য নির্যাতনকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ওই যুবকের বাবা থানায় একটি অভিযোগ করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন