ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • ডেঙ্গ‍ু আক্রান্ত আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি 

    ডেঙ্গ‍ু আক্রান্ত আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গ‍ু সংক্রমণ কিছুটা কমেছে। কয়েক দিন টানা দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হন। কিন্তু গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২০০-এর নিচে নেমেছে।  এই সময়ে দেশে ১৮৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে রয়েছেন ১৬৪ জন। ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। আগের দিন শনাক্ত হয় ২৫৪ জন। 


    গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৩ দশমিক ৫ শতাংশের বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া ১১ থেকে ২০ বছরের মধ্যে ২০ দশমিক ৩ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৮ দশমিক ৮, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১ দশমিক ৯, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ দশমিক ৩ এবং ৫০ বছরের ঊর্ধ্বে ৯ দশমিক ৪ শতাংশ রোগী। 

    শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়, সব মিলিয়ে চলতি মাসে ৬ হাজার ৫৩৮ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৩৪ জন। জুলাইতে ১২ আর চলতি মাসে ১৩ জন। 

    চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৯৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা ১ হাজার ৪৮ জন। ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছেন ৮২৭ ও অন্যান্য বিভাগে ২২১ জন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ