ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত 

    স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোর-কিশোরী ও যুবকদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কুসংস্কার, লজ্জা, ভয় দূর করার লক্ষে দিনব্যাপী ক্যাম্পইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং ইয়েস বিডি উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।

    এ কর্মসূচীর আওতায় বরিশালের প্রায় ১৫০ জনের অধিক কিশোর-কিশোরী এবং যুবক আয়োজিত ক্যাম্পেইনে গেইমশোর মাধ্যমে যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা লাভের সুযোগ পেয়েছে। 

    এসময় কলেজের অধ্যক্ষ, বরিশাল জেলা সিভিল সার্জন অফিস, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর,প্ল্যান ইন্টারন্যাশনাল এবং অপরাজেয় বাংলাদেশ –এর প্রতিনিধিবৃন্দ এবং অংশগ্রহনকারীদের  সমন্বয়ে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে যৌন ও প্রজনন-স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক সমস্যা নির্মূলের লক্ষে জনসচেতনতা তৈরির বিষয়ে মাঠ পর্যায়ের লক্ষনীয় বিষয়গুলো সফল ভাবে উপস্থাপন করা হয়।

    অংশগ্রহনকারী এবং আলোচকরা বলেন আমাদের দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে বেশির ভাগ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। সমাজে এ বিষয়টিকে গোপন ও লজ্জার বিষয় হিসেবে ভাবা এবং ধরার  কারনে  বিষয়টি নিয়ে নির্দ্বিধায় কথা বলতে কেউ আগ্রহী হয়না। 
    এছাড়াও এসব বিষয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক বাক্য আমাদের সমাজের মানুষ ব্যবহার করছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য লজ্জাজনক ও গোপনীয় হিসেবে উপস্থাপন করা হয়। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ