ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে এগারোটায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হাবিব কাজীর স্ত্রী রিয়া বেগম (২২) পারিবারিক কলহের কারণে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।  গৃহবধূর স্বামী হাবিব কাজী জানান, তুচ্ছ ঘটনায় আমার সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে স্ত্রী রিয়া। পরে রিয়া বেগম অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ