ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে মানববন্ধন

    লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ। 

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর অশ্বীনি কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


    মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের '৬৯ এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল বরিশাল এ. কে.স্কুলের ছাত্র পটুয়াখালীর সন্তান আলাউদ্দিন। ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নিয়ে গুলবাগ হােটেলের মােড়ে ই পি আরের গুলিতে মারা যায় এ. কে. স্কুলের নবম শ্রেণীর ছাত্র আলাউদ্দীন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এই যে, আমাদের অঞ্চলের এই বীর সন্তান আলাউদ্দিনের স্মৃতিতে বরিশালে অদ্যবধি কোন স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।

    বক্তারা ‍আরও বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল পায়রা নদীর উপরে লেবুখালি সেতু নির্মিত হয়েছে যার উদ্বোধন আগামী অক্টোবর মাসে হবে বলে শােনা যাচ্ছে। এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে বলে আমরা মনে করি।


    ‍এসময় বক্তারা বরিশালবাসীর পক্ষ থেকে লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার জন্য
    দাবি জানায়।


    মানববন্ধনে অন্যান্যদের মাঝে ‍উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ বরিশাল এ. কে.স্কুলের শিক্ষাথীবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ