ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশালে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের দণ্ড

    বরিশালে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের দণ্ড
    বরিশালে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশালে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে বরিশাল জেলা প্রশাসন।

    ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার পৃথক চারটি  ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানা ১৭ ব্যক্তি এবং সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

    পাশাপাশি অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং জনসমাগম না করা ও জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ছাড়ও দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন জেলা এবং উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    এর মধ্যে নগরীর কাকলির মোড়, সদর রোড, চকবাজার, বাজার রোড, স্বরোড এবং জেলখানার মোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

    এসময় স্বাস্থ্যবিধি লংঘন করায় পাঁচ পথচারী এবং সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার নয়শত টাকা জরিমানা করেন তিনি।

    অপরদিকে, ‘নগরীর পোর্ট রোড, ফরিয়াপট্টি, বাজার  রোড ও পলাশপুর ব্রিজ এলাকায় করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস। এসময় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করায় ৬ ব্যক্তি দুই হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন তিনি।

    এছাড়াও জেলার বাবুগঞ্জ উপজেলার নতুন হাট ও রহমতপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এসময় স্বাস্থ্যবিধি না মানা এবং পন্যের অতিরিক্ত মূল্য আদায় করায় পাঁচ দোকানীকে এবং জাটকা বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বরিশাল নগরী এবং উপজেলা বাবুগঞ্জ উপজেলায় পরিচালিত পৃথক তিনটি মোবাইল কোর্ট অভিযানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন র‌্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক তিনটি টিম।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ