ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডি এসএন) কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার প্রদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দারিদ্র্যতা দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা  এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হওয়ায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বাঙালি জাতির পিতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উপাচার্য আরও বলেন, জাতিসংঘের এই পুরস্কার প্রধানমন্ত্রীকে আরও অনুপ্রেরণা জোগাবে এবং তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশ টেকসই উন্নয়নের মহাসড়কে অনেক দূর এগিয়ে যাবে। উপাচার্য প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ