ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

নলছিটিতে গরু চোর আটক

নলছিটিতে গরু চোর আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটিতে গোয়াল ঘর থেকে গরু চুরি করার সময় মো: শিপন মোল্লা (৪০) নামের এক চোরকে আটক করেছেন স্থানীয়রা। সোমবার দিবারাত ১ টায় গনি খলিফার বাড়িতে চুরি করার সময় তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ওই থানার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে।

আটককৃত চোর শিপন মোল্লা বরিশালের চর কাউয়া এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাহ আলমের ছেলে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ডিউটি অফিসার-ইনচার্জ আঃ আউয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত অনুমানিক ১ টার সময় ওই গ্রামের বাসিন্দা গনি খলিফার গোয়াল ঘর থেকে গরু চুরি করার চেষ্টা করে শিপন। গোয়াল ঘরে দুইটি তালা থাকায় একটি ভেঙে ফেলে অপরটি সাবল দিয়ে ভাঙার সময় গরুর মালিক বিষয়টি টের পেয়ে যান। পরে রাতের আঁধারে তাকে ধাওয়া ‍দিয়ে স্থানীয়রা আটক করেন। পরে চোরকে নলছিটি থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম জানান, বিষয়টি জানার সাথে সাথে থানা পুলিশকে অবহিত করেছি। চুরির ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে নলছিটি থানার ডিউটিরত অফিসার-ইনচার্জ আঃ আউয়াল বলেন, চোরকে উদ্ধার করে থানায় আটক রেখে চুরি মামলায় কোর্টে চালান দেয়া হয়েছে। রাতে পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ