ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় হতদরিদ্র ব্যবসায়ীর দোকান ভাংচুরের অভিযোগ

আগৈলঝাড়ায় হতদরিদ্র ব্যবসায়ীর দোকান ভাংচুরের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় এক হত দরিদ্রের দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের রতন সন্যামতের ছেলে রাজিহার বাজারের দরিদ্র ব্যবসায়ী সিরাজ সন্যামত দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশে ইলেকট্রনিক পণ্য মেকানিকের ব্যবসা করে আসছেন। 

সিরাজের দোকানের ওই জায়গা স্থানীয় মালেক সরদারের ছেলে সাজ্জাত সরদার নিজের দাবি করে দোকান ঘরটি ভাংচুর করেন। এসময় দোকান মালিক সিরাজ সন্যামত বাধা দিতে গেলে তাকে সাজ্জাত ও তাঁর লোকজন ভয়-ভীতি দেখান বলে অভিযোগ করেন। 

সাজ্জাত সরদার জানান, আমার জায়গায় সিরাজ সন্যামত দোকান ঘর তুলে ব্যবসা করছিলেন। তাকে অনেকবার দোকান ঘর সরিয়ে নিতে বলা সত্ত্বেও তিনি তাঁর ঘরটি অন্যত্র না নেয়ায় ভেঙে ফেলা হয়েছে। 

এঘটনায় সিরাজ সন্যামত তাঁর দোকান ঘরটি ভেঙে ফেলার অভিযোগে থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
 
থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন জানান, দোকান ভাংচুরের লিখিত অভিযোগ পাওয়ার পরে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।  
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ