ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

কাঁঠালিয়ায় কিশোরীদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

কাঁঠালিয়ায় কিশোরীদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ননিয়ে’ এ স্লোগান নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলে পড়া কিশোরীদের মাসব্যাপী আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম। 

কিশোরীদের আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত গ্রহণে ও মতামত প্রদানের জন্য আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩২ দিনব্যাপী এ প্রশিক্ষণকর্মশালা বাস্তবায়ন করছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।

 প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে কাঠালিয়া উপজেলার ছয় ইউনিয়ন থেকে ১৫ জন স্কুল পড়া কিশোরী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ