ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

কাঠালিয়ায় চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার উপজেলার ছোনাউটা গ্রামের শাহ আলম মাস্টার (লাল মিয়া) প্রেসক্লাবে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২২-০৬-২০২১ সন্ধ্যায় কেরামত আলি খানের মাদ্রাসা সংলগ্ন আমার বসত ঘরের সামনে পাকা রাস্তায় আমার অনার্স পড়ুয়া সন্তান আরিফুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। একই সাথে আমার স্ত্রী ,বড়ছেলে, চাচাতো ভাই সহ আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় । আমার আরেক ছেলে শরিফুল ইসলামের মাথায় ৪ টি ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে ও রড দিয়ে পিটিয়ে পা ও হাতের হাড় ভেঙে ফেলে। একই ভাবে আমার স্ত্রীকেও আহত করা হয় । যার সংবাদ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুঃখের বিষয় আমার ছেলে শরিফুল ও তার মা শাহানাজ বেগমকে ২২-০৬-২০২১ ইং তারিখে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করে।

 দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা সত্বেও আমুয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ মিজানুর রহমান মোটা অংকের অর্থের বিনিময়ে প্রভাবশালীদের মদদে নরম্যাল ইনজুরি সার্টিফিকেট দিয়েছেন। ন্যায় বিচার যাতে না পেতে পারি সেজন্য তিনি এ কাজ করেছেন বলে আমি মনে করি। অতএব সাংবাদিকদের কাছে আমার অনুরোধ বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে আমরা সুষ্ঠু বিচার পেতে পারি। 

এবিষয়ে ডাঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, আমি রেজিস্ট্রারে যা পেয়েছি তাই লিখেছি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ