ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মারুফ হোসেন

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মারুফ হোসেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলসহ বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন-পিপিএম। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা। সোমবার সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করা অন্যান্য কর্মকর্তারা হলেন- বরিশাল জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক মোল্লা, মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসারের ক্রেস্ট পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সোহেল মোল্লা। এছাড়াও বরিশাল জেলা ট্রাফিক বিভাগ পেয়েছে শ্রেষ্ঠত্বের সম্মাননা।

সম্মাননা ক্রেস্ট বিতরণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ