ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
  • রাতে বিয়ে, সকালে ধর্ষিত কনে!

    রাতে বিয়ে, সকালে ধর্ষিত কনে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। রাতে হবে বিয়ে। কিন্তু বিয়ের দিন সকালেই ধর্ষণের শিকার হন তরুণী। বিষয়টি জানাজানি হলে ভেয়ে যায় বিয়ে। দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে।

    এ ঘটনা রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী কনের মা। ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা যায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আব্দুর রহমান বাবলু প্রতিবেশী এক তরুণীকে রান্না করে দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আটক করে। তবে রাতেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথায় সারাদিন বিষয়টি চেপে রাখার চেষ্টা করে ভুক্তভোগী তরুণীর পরিবার। তবে বিয়ের আগেই বিষয়টি জানাজানি হওয়ায় বিয়ে ভেঙে যায়।

    ভুক্তভোগী তরুণীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ায় বিয়ে ভেঙে গেছে।

    স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী অভিযুক্তকে আটক করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ বাবলুকে গ্রেপ্তার করে।

    পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, রবিবার (১৯ সেপ্টেম্বর) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ