ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

    বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবীসহ ৮ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

    রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, বিগত প্রায় দেড় বছর করােনার ছােবলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন থমকে দাড়িয়েছে । বিশেষ করে শ্রমিক শ্রেণি বর্তমানে দরিদ্র সীমার নিচে দিনাতিপাত করছে। সরকারী খাদ্য সহায়তা ও প্রণােদনা যাহা দেওয়া হয়েছে তা অপ্রতুল। বর্তমানে ইমারত নির্মাণ শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন কাট‍াচ্ছে। অনেকেই ধার-দেনা করে সর্বশান্ত হয়ে পথে বসেছে।তাই সরকার সহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন ইমারত নির্মাণ শ্রমিকদের বাঁচতে দিন, বাচিয়ে রাখুন । 

    মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা শ্রমিক কর্মচারি ‍ঐক্য পরিষদ ও বাংলাদেশ ‍ইমারত নির্মান কারীগরি শ্রমিক ‍ইউনিয়নের নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ