ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • 'পাবলিক প্লেসে নারীর নিরাপত্তায় জোর দিতে হবে'

    'পাবলিক প্লেসে নারীর নিরাপত্তায় জোর দিতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয় নারী ও কন্যাশিশুরা। জন সমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করতে আরো বেশি গুরুত্ব দিতে হবে। নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃন করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে। বরিশালে  “জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন”  বিষয়ক এক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন’র (সিআরআই) ইযুথনেট ফর ক্লাইমেট জাস্টিনের যৌথ উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিমূলক  কর্মশালার আয়োজন করা হয়। 

    জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি'র হিউম্যান রাইটস প্রোগ্রাম-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালাটিতে বরিশালের ২৫ জন যুব সংগঠক অংশগ্রহণ করে নারীর প্রতি নিরাপদ চলাচল নিশ্চিতে অঙ্গীকার করেন। নগরীর এবিসি ফাউন্ডেশনে অনুষ্ঠিত কর্মশালায় ক্যাম্পেইনের লক্ষ্য-উদ্দেশ্য, অংশগ্রহণমূলক পরিস্থিতি বিশ্লেষন, অংশীদার বিশ্লেষন এবং তাদের দায়িত্ব নির্ধারণসহ প্রচারাভিযান সফল করার মূলনীতি নিয়ে আলোচনা এবং দলীয় কাজের উপস্থাপন করা হয়। সহায়ক হিসেবে কর্মশালা পরিচালনা করেন জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান। 

    কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা), প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও আভাসের প্রকল্প কর্মকর্তা আলী আহসান প্রমুখ। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ