ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে কামাল হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

    সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত কামাল জিআর ৯৯/১৭ মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। ২০১৯ সালের ২ জুলাই কামালকে ১ বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন আপিল আদালত । রায় ঘোষণার দিন থেকেই কামাল পলাতক ছিল। শুক্রবার গ্রেপ্তারকৃত কামালকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ