ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৩ জন

    ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৩ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীতে ১৪০ জন এবং রাজধানীর বাইরে ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন।


    নতুন আক্রান্ত ১৬৩ জন নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০৩ জন রোগী ভর্তি আছেন।

    চলতি মাসে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৭২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ