ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • দুর্গাসাগর দিঘিতে ধরা পড়লো ৩০ কেজির কাতলা মাছ

    দুর্গাসাগর দিঘিতে ধরা পড়লো ৩০ কেজির কাতলা মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ছে। বৃহস্পতিবার রাত ১১ দিকে বাপ্পি সরদার নামের এক শৌখিন মৎস্যশিকারি বড়শিতে বাঁধার ৩ ঘণ্টা পর মাছটি কিনারে তুলতে সক্ষম হন। পরে মাছটি দেখতে সেখানে ভিড় জমান উৎসুক মানুষ। মাছটি বর্তমানে দিঘির জলেই জিইয়ে রাখা হয়েছে। 

    বাপ্পি সরদার জানান, তার বাড়ি বরগুনার কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার বিকেল ৫ থেকে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনি সহ তার কয়েকজন শৌখিন মৎস্যশিকারি বন্ধুরা। রাতের ১১ টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর তিনি প্রায় ৩ ঘণ্টা ধরে মাছটিতে বশে আনেন। খবর পেয়ে দিঘিরপাড়ে হাজির হন তাঁর বন্ধুরা। পরে তাঁদের সহায়তার মাছটি কিনারে তোলা হয়। এরপর দেখতে পান এটি বড় আকৃতির একটি কাতলা মাছ। মাছটির আনুমানিক ওজন ৩০ প্লাস হবে। শুক্রবার সন্ধ্যায় দুই দিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি তুলে কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানান।

     প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই শুভাকাঙ্ক্ষীরা দিঘিপাড়ে চলে আসেন। মাছটি তীরে তোলার পর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। গতবছরএ ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। বরগুনা শহরের স্থানীয় ব্যবসায়ী বাপ্পি সরদার বলেন, ‘এটি আমার জীবনে একটি অসম্ভব আনন্দের মুহূর্ত ছিল। কারণ, এত বড় কাতলা মাছ আর কখনো আমার বড়শিতে আটকা পড়েনি। মাছটি বড়শিতে বেঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগপর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তীরে তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিল না।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ