ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ : চরম দুর্ভোগে যাত্রীরা

     ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ : চরম দুর্ভোগে যাত্রীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩ দিন আগে ভেঙ্গে পড়া বেইলি ব্রিজের কারণে বরিশাল বানারীপাড়াসহ ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পরে। কিন্তু এখনো সেই ব্রিজ মেরামত বা নির্মানে তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে কোন কোন যানবাহন আরো প্রায় ১০ কিলোমিটার ধরে অথবা ব্রিজ এলাকা পায়ে পার হয়ে অন্য গাড়িতে গন্তব্যে ছুটতে হচ্ছে যাত্রীদের। 

    স্থানীয়রা জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদ, নাজিরপুর, ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্র পুর, নবগ্রাম ও উজিরপুরের সহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। মনিরুজ্জামান নামে বানারীপাড়ার বাসিন্দা জানান, আমি বরিশাল থেকে বানারীপাড়া আসার জন্য বাসে উঠেছি। কিন্তু ব্রিজ ভাঙ্গর কারণে ব্রিজের ওপার যেতে পারি নি। পরে পায়ে হেটে অন্য প্রান্তে গিয়ে আবারও বাসে চরে বানারীপাড়া যেতে হয়েছে। দ্রুত এই দুর্ভোগ শেষ করার দাবী জানিয়েছেন মনিরুজ্জামানসহ এসব রুটের যাত্রীরা। 

    বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে পাশের একটি মাটির সড়ক দিয়ে মোটর সাইকেলও মাহিন্দ্র যাতায়েত করছে। খুব শীঘ্রই এই ব্রিজ সংস্কার করা হচ্ছে বলে তিনি জানান। বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে বুধবার থেকেই তারা নথুল্লাবাদ থেকে মাধবপাশার ভাঙা ব্রিজের এপার পর্যন্ত এবং ওপার থেকে বানারীপাড়া ও নেছারাবাদ পর্যন্ত বাস চলাচল চালু করেছেন। তবে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ সুমন বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই মেরামত হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ