ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মেহেন্দিগঞ্জে ৩৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

    মেহেন্দিগঞ্জে ৩৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও পাঁচজন দোকান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ