ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • টয়লেটে বসে মোবাইল ব্যবহার, ডেকে আনছেন যে মহাবিপদ!

    টয়লেটে বসে মোবাইল ব্যবহার, ডেকে আনছেন যে মহাবিপদ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। সেই সাথে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। অনেকে অস্বীকার করলেও এটাই বাস্তব যে অনেকেই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করেন। এক গবেষণায়ও দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন। আর ৮ শতাংশ বলেছেন, তারা সর্বদাই ব্যবহার করেন।

    তবে চিকিৎসকরা বলছেন, কেউ যদি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে তবে তা ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে। কারণ এই কারণে তার পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা অনেকাংশেই বেড়ে যায়।

    এ ব্যাপারে পেসেন্ট ডট ইনফোর ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সারা জার্ভিস বলেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনি বেশি সময় ধরে টয়লেটে অবস্থান করেন যেই কারণে আপনি পাইলসে আক্রান্ত হতে পারেন।
    আপনি টয়লেটে যত বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করবেন ততো বেশি সময় আপনি সেখানে অবস্থান করবেন। এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায় যা পাইলসের অন্যতম কারণ।

    এই পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডা. সারা জার্ভিস। 

    সূত্র: মেট্রো, বাংলাদেশ প্রতিদিন


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ