ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় মোল্লা বারাদার

    টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় মোল্লা বারাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের করা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম রয়েছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও নতুন অস্থায়ী আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের।

    বুধবার টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে। ম্যাগাজিনটিতে আগস্টে আফগানিস্তানে তালেবানের বিজয়ে বারাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া তালেবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে অ্যামেনেস্টির প্রস্তাব, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশের বিশেষ করে চীন ও পাকিস্তান আফগানিস্তান সফরে বারাদারের মধ্যস্থতার কথা বলা হয়।

    এদিকে টাইম ম্যাগাজিনের এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও রয়েছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ