ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শেবামেকে চালু হলো ডিজিও বিভাগ

    শেবামেকে চালু হলো ডিজিও বিভাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) ডিপ্লোমাটিক ইন গাইনী অবস্ট্রাক্টিভ (ডিজিও) বিভাগ চালু হয়েছে। আগস্ট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার পর বুধবার বিভাগটি চালু করেছে কর্তৃপক্ষ। 

    এই বিভাগ চালুর ফলে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের গাইনী রোগীরা বিশেষ সেবা পাবেন। পাশাপাশি গাইনীবিদ্যায় অধিকতর জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন শেবামেক শিক্ষার্থীরা। 

    শেবামেক’র গাইনী বিভাগের প্রধান ডাঃ খুরশীদ জাহান বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম কলেজে ডিজিও বিভাগ চালু হয়েছে। ফলে রোগীরা আধুনিক ও ভাল মানের সেবা পাবেন। শিক্ষার্থীরাও গাইনীবিদ্যায় অধিকতর পারদর্শী হয়ে উঠবেন। 

    শেবামেক অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন বলেন, শিক্ষার্থীদের গাইনীবিদ্যায় আরও পারদর্শী করতে এই বিভাগটি চালু করা হয়েছে। ইতোমধ্যে কলেজে ইনফিল্ড রেডিওলজি অ্যান্ড ইমেজিং আল্ট্রাসনোগ্রাম বিভাগও চালু করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ