ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশালে বিআইডব্লিউটিএর অভিযান : ৬০টি স্থাপনা উচ্ছেদ

    বরিশালে বিআইডব্লিউটিএর অভিযান : ৬০টি স্থাপনা উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কীর্তনখোলা নদীর তীরভূমি দখলদারদের কবল থেকে ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নদী তীরে ডিসি ঘাট দিয়ে এ অভিযান পরিচালিত হয়।

    বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর অভিযানে নেতৃত্ব দেন।

    জানা গেছে, উচ্ছেদ অভিযানে বান্দরোডস্থ বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গাসহ নদীর সীমানা পিলার থেকে ৫ ফুট থেকে ১০ ফুট অবৈধ দখলে থাকা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।  

    বিআইডব্লিউটিএর এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও আনাসার বাহিনী সহায়তা করে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ