ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • মোদী-বাইডেনের বৈঠকে গুরুত্ব পাবে তালেবানের উত্থান

    মোদী-বাইডেনের বৈঠকে গুরুত্ব পাবে তালেবানের উত্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে ২৪ সেপ্টেম্বর মোদীর বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।

    জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক। নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।  

    বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করেই তালেবানের উত্থান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদী-বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে।

    এছাড়াও এই বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে থাকতে পারে করোনা ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাদ যাবে না চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও।  
    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করার বার্তাই মূলত দেওয়া হবে এই বৈঠকে।  

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীদিনে ভারতের কূটনৈতিক সম্পর্ক কতটা মজবুত হয়, তার জন্যও এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

    এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সব সেনা সরিয়ে নিয়ে, আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর মাঝেই  দেশটিতে আবারও নিয়ন্ত্রণ নিয়ে নতুন সরকার গঠন করেছে বিদ্রোহী সংগঠন তালেবান।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ