ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • নারী অধিকারকে সম্মান দিতে তালেবানের প্রতি আহ্বান

    নারী অধিকারকে সম্মান দিতে তালেবানের প্রতি আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান নারীদের অধিকারের প্রতি সম্মান জানাতে তালেবান শাসকদেরকে আহ্বান জানিয়েছে কাতার। 

    সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লা দ্রিয়াঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রাহমান আল-সানি এ কথা জানিয়েছেন। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার চিন্তা-ভাবনা করার সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন তিনি। 

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় তালেবান এবং সরকারকে আহ্বান জানিয়েছি। গতকালও আমরা একই কথার পুনরাবৃত্তি করেছি। নারী অধিকার এবং আফগানিস্তানের উন্নয়নে তাদের ভূমিকাসহ আফগান জনগণের অর্জনের সুরক্ষা করতে হবে।

    তিনি বলেন, আমরা তাদেরকে ইসলামিক শাসনব্যবস্থার দেশ কাতারসহ বহু মুসলিম দেশের উদাহরণ দিয়েছি, যেখানে নারীরা পূর্ণ অধিকার ভোগ করছে।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লা দ্রিয়াঁ জানান, আফগানিস্তানে এখনও অনেক ফরাসি নাগরিক রয়ে গেছে এবং কাতার তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে।

    রোববার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রাহমান আল-সানি কাবুলে তালেবান সরকারের প্রধানের সঙ্গে দেখা করেছেন। 

    তিনি বলেন, তালেবান কাতারের কর্মকর্তাদেরকে বলেছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় এবং বন্ধ হয়ে যাওয়া দূতাবাসগুলো খুলতে চায়।

    কাতার এবং ফ্রান্সের দুই পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পূরণ করে কিনা তা দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় অপেক্ষা করে আছে। কাবুলের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে আলোচনা এখনই নয়


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ