ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

    মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে জরিমানা করেছে দেশটির পুলিশ।

    টনি অ্যাবট ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান। 

    করোনার বিশেষ জনস্বাস্থ্য আইন লংঘনে তাকে ৫০০ ডলার জরিমানা করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ। বুধবার রাজ্যের ম্যানলি বিচে কয়েকজনের সঙ্গে হাঁটছিলেস অ্যাবট। অন্যদের মুখে মাস্ক থাকলেও টনি অ্যাবটের মুখে মাস্ক ছিল না। ওই সময় একজন পথচারী তার ছবি তুলে পুলিশকে পাঠান। 

    টনি অ্যাবট অস্বীকার করেছেন যে, তিনি আইন ভঙ্গ করেছেন। তবে তিনি বলেছেন, ‘আমি জরিমানাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না, কারণ আমি পুলিশের সময় নষ্ট করব না।’
    একই অপরাধে ২৮ জুন বর্তমান উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসকে ২০০ ডলার জরিমানা করে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ