ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

    উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো  ঐ উপজেলার বামরাইল গ্রামের শিরাজুল ইসলাম খোকন বেপারীর ছেলে নয়ন হোসেন বেপারী (২১) ও আলম রাঢ়ীর ছেলে ইলিয়াছ রাঢ়ী (২২) । রবিবার সকালে থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন । 

    থানা সূত্রে জানা যায়  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১১ টার দিকে এস.আই রবিউল ইসলাম, জসিম উদ্দিন,এ.এস.আই উজ্জল কুমার পাল,এমদাদুল ইসলাম বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান । এসময় মাদক ব্যবসায়ী নয়ন হোসেন বেপারী, ইলিয়াছ রাঢ়ীকে গ্রেফতার করা হয়  । পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয় । 

     উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে । রবিবার দুপুরে আসামীদের  আদালতের মাধ্যমে কারাগাওে  প্রেরণ করা হয়েছে ।  
     

     

     

    সৈয়দ জাহিদ আলম /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ