ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • টিকা না পেয়ে মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ 

    টিকা না পেয়ে মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কেন্দ্রে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

    আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকাকেন্দ্রের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

    বিক্ষুব্ধ প্রবাসীদের অভিযোগ, ঢামেক কেন্দ্রে টিকা গ্রহণের তারিখ ছিল তাঁদের। টিকাপ্রত্যাশীদের অনেকেই রাজধানীর বাইরে এমনকি দূরের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় ওঠেন। সেখান থেকে ভোরে টিকাকেন্দ্রে যান। কিন্তু ঢামেকের টিকাকেন্দ্রে কর্মরতরা জানান, আজ টিকা দেওয়া হবে না। এরপর কবে যে টিকা দেওয়া হবে তা-ও নির্দিষ্ট করে বলতে পারেন না। এখন টিকা নিতে না পারলে আবার নতুন করে গ্রাম থেকে আসতে হবে তাদের। এ কারণে টিকার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

    বিক্ষুব্ধ প্রবাসীরা জানান, টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁদের হাসপাতাল সীমানার বাইরে বের করে দেন। এর পর তাঁরা পাশের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তাঁরা টিকার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা তাঁদের 'তিন দিনের মধ্যে টিকার ব্যবস্থা করে দেবেন' মর্মে আশ্বস্ত করলে তাঁরা যার যার বাসায় ফিরে যান।

    টিকাপ্রত্যাশী প্রবাসীরা জানান, তাঁদের অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁরা সবাই এজেন্সিতে টাকা দিয়ে রেখেছেন। কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বস্তও করতে পারছে না কবে টিকা পেতে পারবেন। তাঁদের দাবি, যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় প্রবাসীদের।

    ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজ প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য টিকা দেইনি। আজ যাঁরা এসেছেন তাঁদের আগের তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তাঁরা বিভিন্ন কারণে আসতে পারেননি, এখন তাঁরা এসে টিকা নিতে চাচ্ছেন।

    নাজমুল হক আরো বলেন, আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মার আছে, তাঁদের সিনোফার্মার টিকা নিতে অফার করেছি। বলেছি, আমাদের এখানে সিনোফার্মা চলছে, আপনারা এটা নিতে পারেন। কিছু প্রবাসী যাঁদের সিনোফার্মা নিলে চলে, যেমন থাইল্যান্ড, ওমানপ্রবাসী, তাঁরা সিনোফার্মা নিচ্ছে। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাঁদের আমরা বলেছি আপনারা খবর রাখেন, যখন সরকার এগুলো চালু করবে তখন আপনারা আসবেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাঁদের বুঝিয়ে টিকাকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ