ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ  ভোলা অংশের ইলিশা ফেরীঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন 

    বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ  ভোলা অংশের ইলিশা ফেরীঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুই্টি ঘাট ক্ষতিগ্রস্থ হওয়ায় ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং উভয় পাড়ে শতাধিক পন্যবাহি গাড়ির জট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট সংস্কার না হওয়ায় দুই ঘাটে আটকে থাকা দুই ফেরীতে থাকা অন্তত ২০টি পন্যবাহি ট্রাক নামতে পারছে না।

    ইলিশা ফেরিতে অপেক্ষমাণ ট্রাকচালক মো. রুবেল বলেন, ঢাকা থেকে ফ্রীজ নিয়ে ভোলার ইলিশা ফেরি ঘাটে আসলে ঝরের কবলে ফেরি ঘাট ভেঙ্গে যাওয়ায় নামতে পারিনি এখনো নামতে পারিনি।

    ভোলা সদর উপজেলার ট্রাকচালক রফিক মিয়া বলেন, ভোলা থেকে তরমুজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। ফেরির সিরিয়ালও পেয়েছি কিন্তু সকালের ঝড়ে ঘাট উল্টে যাওয়ায় ফেরিতে উঠতে পারিনি। এখন কবে ঠিক হয় আর কবে ফেরিতে উঠতে পারবো আল্লাহ জানে।

    ভোলার ইলিশা ফেরী ঘাটের ইনচার্জ পারভেজ খান জানিয়েছেন, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরীঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ