ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পানি খেলেও বার বার গলা শুকিয়ে যায় যেসব কারণে

    পানি খেলেও বার বার গলা শুকিয়ে যায় যেসব কারণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    অনেকেরই মাঝেরাতে ঘুম ভেঙ্গে যায় পানি পিপাসার কারণে। কিন্তু এক গ্লাস পানি খাওয়ার পরও পিপাসা মিটল না, আবারও গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই রকম ঘটনা যদি ঘন ঘন হয়, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন। অনেক জটিল অসুখের কথা জানান দেয় এই লক্ষণ। যদি এই ঘটনা প্রত্যেক দিনই ঘটে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেসব কারণে ও ধরনের সমস্যা হতে পারে-  

    ১. শরীর অত্যধিক ক্লান্ত হয়ে পড়লে এমন হতে পারে। হয়তো আপনার জীবনযাপনে খানিক পরিবর্তন আনা প্রয়োজন। কোনও কারণে যদি আপনার উপর বাড়তি ধকল গিয়ে থাকে, তা হলে একটু বিরতি নিতে পারেন। মনের ক্লান্তি বা অবসাদের কারণেও কিন্তু গলা শুকিয়ে যেতে পারে। তাই মানসিক ক্লান্তির কথা ভুলে যাবেন না।

    ২. যাদের ডায়াবেটিস রয়েছে, অন্যদের তুলনায় তাদের অনেক ঘন ঘন প্রস্রাব হয়। সে কারণে শরীরে পানির পরিমাণ কমে গিয়ে গলা শুকিয়ে যেতে পারে।

    ৩. পেটের গোলমাল হলে বা খুব বেশি ঘাম হলে শরীর থেকে অনেক পরিমাণে পানি বেরিয়ে যায়। তার ফলে ডিহাইড্রেশন হতে পারে। গলা শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। ডিহাইড্রেশন থেকে শরীরে নানা শারীরিক জটিলতা তৈরি হয়।

    ৪. যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের অত্যধিক ঘাম হয় বেশির ভাগ সময়ে। তার ফলে শরীর থেকে পানি বেরিয়ে গলা শুকিয়ে আসে। তাই প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ৫. ঠান্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে। যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তাদেরও গলা শুকিয়ে আসার প্রবণতা থাকে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ