ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • তালেবান সরকারের শপথে যোগ দিচ্ছে না রাশিয়া

    তালেবান সরকারের শপথে যোগ দিচ্ছে না রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে নতুন সরকার শনিবার শপথ নিতে যাচ্ছে। কাবুল দখলের ২২ দিন পর তালেবান অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয়। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন ও ইরানসহ ছয় দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।তবে এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে, তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছে না রাশিয়া।  ক্রেমলন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। 

    ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর বৈঠকের পর নয়াদিল্লির স্বস্তি বাড়িয়ে শুক্রবার ‘ক্রেমলিন’ এ সিদ্ধান্ত নেয়। 

    কয়েক দিন আগেই রুশ সংবাদ সংস্থা ‘আরআইএ’ জানিয়েছিল, নতুন তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ব্রিকসের বৈঠকের পরই রাশিয়ার সিদ্ধান্ত বদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।
     
    গত সোমবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান বলেছে, ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।  ভারতের নাম ছিল না ওই তালিকায়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ