ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • উজিরপুরে ইয়াবা ব্যবসায়ী আতিকুর গ্রেফতার

     উজিরপুরে ইয়াবা ব্যবসায়ী আতিকুর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আতিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর )  রাত ১১টার দিকে উপজেলার হারতা ব্রীজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আতিকুর রহমান উপজেলার হারতা ৮নং ওয়ার্ডের হারুন বেপারীর ছেলে ।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    মামলা  সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার হারতা ব্রীজের উত্তর পার্শ্বে মা বাবার দোয়া নামক চটপটি হাউজের দক্ষিণ পার্শ্বে রাস্তায় অভিযান চালানো হয় । এসময় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আতিকুর রহমানকে গ্রেফতার করা হয় । পরে তার কাছ থেকে  ১০পিস ইয়াবা উদ্ধার করা হয় । এ ঘটনায়  জেলা গোয়েন্দা শাখার এসআই মো, সিদ্দিক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন । যার মামলা নং -৭।  

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান,  আসামীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বেপারী এলাকায় মাদকসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে। সে এল্কাায় যুবকদের হাতে হাতে মাদক ছড়িয়ে দিচ্ছে। তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় স্বস্তিতে এলাকাবাসী।      


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ