ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • মার্কিন সেনাদের নিয়ে আফগানিস্তান ছাড়লো প্রথম ফ্লাইট 

    মার্কিন সেনাদের নিয়ে আফগানিস্তান ছাড়লো প্রথম ফ্লাইট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান সরকারের অধীনে কাবুল বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের প্রথম কোনো যাত্রীবাহী বিমান ছাড়লো। জানা যায় মার্কিন নাগরিকসহ আনুমানিক ২০০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কাবুল বিমানবন্দর ছেড়েছে একটি ফ্লাইট।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, কাতার এয়ারওয়েজের বিশেষ ব্যবস্থাপনায় ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এই ফ্লাইটটির গন্তব্য দোহা।

    কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটের অপেক্ষায় থাকা একজন আফগান-আমেরিকান নাগরিক বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ফোন পাই। ফোনে করে আমাকে বিমানবন্দরে যাওয়ার কথা বলা হয়।’


    এর আগে আমেরিকানসহ বিভিন্ন দেশের আরও ২০০ নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান। এই অনুমতির জন্য তালেবানকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ। নামপ্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই ২০০ মানুষ আফগানিস্তান ছাড়বেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ