ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

আলফ্রেড রায়ের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক 

আলফ্রেড রায়ের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সেক্রেটারি ও বরিশালের  গৌরনদী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান আলফ্রেড রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেলে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ আলফ্রেড রায়ের বিদেহী আত্মার শান্তি  কামনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।   
 
উল্লেখ্য, আলফ্রেড রায়  গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

বরিশালের বিল্লাগ্রামের সন্তান আলফ্রেড রায় মৃত্যুকালে স্ত্রী রুমা মেরী এ্যাগনেস বাউল ও মেয়ে এ্যাঞ্জিলিনা এরিন রায়সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন