ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি কবে কমতে পারে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রে করোনা ছড়াচ্ছে ব্যাপক হারে

    স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রে করোনা ছড়াচ্ছে ব্যাপক হারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে পুনরায় স্কুল খুলে দেওয়ার পর শিশুদের মধ্যে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়াচ্ছে। দেশটিতে গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

    এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে। যেখান থেকে দেশটি নতুন করে আবার বিপদের মধ্যে পড়ছে। খুদে শিশুরা রেকর্ড গড়ে করোনা আক্রান্ত হচ্ছে। এক সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার তথ্য দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে আবার ভারতের ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়েছে দেশটিতে।

    দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর মতে, নতুন যেসব শিশু করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তার অর্ধেকেরও বেশি দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে।

    এবিসি নিউজের মতে, দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যেখানে রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক নিষিদ্ধ করেছিলেন।

    এবিসি নিউজকে একজন মা জানান, স্কুলে ফেরার কয়েকদিন পরই তার ১১ বছরের মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন সে ভেন্টিলেটরে রয়েছে। তার ফুসফুসের কঠিন অবস্থা। 

    আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন উভয়ই সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে লিখেছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতা ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।

    সংস্থাগুলো বলছে, এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, এর ওপর আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এছাড়া ভাইরাস সংক্রমিত শিশুদের দীর্ঘমেয়াদি শারীরিক স্বাস্থ্যের ক্ষতি কী কী হতে পারে, পাশাপাশি মানসিক স্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়েও আরও তথ্য বিশ্লেষণ করা দরকার।

    যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচ মিলিয়নেরও বেশি শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে সংস্থাগুলোর মতে, শুধু গত মাসে সাত লাখ ৫০ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে। পাশাপাশি গত এক সপ্তাহে দুই লাখ ৫২ হাজারের বেশি শিশু আক্রান্ত শনাক্ত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ