ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আগৈলঝাড়ায় সুবিধাবঞ্ছিত নারীদের মাঝে মাতৃত্বকালীন ভাতার বই বিতরণ

    আগৈলঝাড়ায় সুবিধাবঞ্ছিত নারীদের মাঝে মাতৃত্বকালীন ভাতার বই বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শেখ হাসিনার বাড়তা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মাতৃত্বকালীন ভাতার বই বিতরণ করা হয়েছে। 
    উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গৈলা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বুধবার বিকেলে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে সুবিধাবঞ্চিত নারীদের মাতৃত্বকালীন ভাতার বই বিতরণ পূর্ব প্রশিক্ষণ দেওয়া হয়। 

    পরে গৈলা ইউনিয়নের নতুন ৫৪ জন সুবিধাবঞ্চিত নারীদের মাতৃত্বকালীন ভাতার বই বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  দৌলাতুন নেছা নাজমা। 
    ভাতার বই বিতরণ সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন, শহিদুল ইসলাম সরদার, আসাদুজ্জামান সেরনিয়াবাত বাদল, সবুজ বেপারী, মো. জামাল হোসেন, পবিত্র রানী রায়, বেবী বেগম ও ইউপি সচিব সাধন চন্দ্র হালদারসহ প্রমুখ। 

    এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা বলেন, বর্তমান সরকার দেশের সুবিধাবঞ্চিত নারীদের মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। এই ভাতা প্রাপ্তদের যাচাই-বাচাই করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। তার পরে তাদের বাচাই করে টাকা উত্তোলনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ