ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে ১৯ ফার্মেসি মালিককে অর্থদণ্ড 

    বরিশালে ১৯ ফার্মেসি মালিককে অর্থদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরীসহ চারটি জেলার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৯টি ফার্মেসি মালিককে মোট এক লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র‌্যাব-৮ এর পৃথক চারটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

    র‌্যাব জানিয়েছে, ‘দীর্ঘদিন যাবৎ বরিশাল মহানগর, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী মেয়াদত্তীর্ণ এবং অধিক মূল্যে ওষুধ বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল।

    এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব-৮ এর কয়েকটি আভিযানিক দল ওই চারটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ ফার্মেসির মালিক এবং কর্মচারীদের আটক করা হয়।

    এর মধ্যে বরিশাল নগরীর কাটপট্টিসহ বিভিন্ন স্থানে ৬টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা, ভোলা সদরের ৬টি ফার্মেসিকে ৬০ হাজার টাকা, ঝালকাঠি সদরের ৪টি ফার্মেসিকে ১৮ হাজার ৫০০ টাকা এবং পিরোজপুর জেলা সদরের ৩টি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ