ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে ৬ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

     বরিশালে ৬ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ৬টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নগরীর কাঠপট্টি এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় ঔষধ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ওষুধ বিক্রয় করায় কাঠপট্টি এলাকার সিকদার এন্ড কোংকে ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউস কে ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টকে ৫হাজার টাকা এবং মো. রাজ্জাক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

    এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। 

    এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এর সদস্যরা।পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ