ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরণ করেছে। জানা গেছে, বুধবার সকালে উজিরপুর উপজেলার মুন্সিরতাল্লুক গ্রামের শ্যামল বিশ্বাসের দুই বছরের ছেলে সৈকত বিশ্বাস খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। শিশু সৈকতকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। 

পরে বাড়ির লোকজন বাড়ির পাশের একটি পুকুরে সৈকতের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যুবরণ করে। 

শিশু সৈকতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ