ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালের বাজারে বেড়েছে সবুজ মাল্টার চাহিদা

    বরিশালের বাজারে বেড়েছে সবুজ মাল্টার চাহিদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবুজ মাল্টা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্তশূন্যতায় ভুগছেন এমন মানুষের জন্য বেশ সহায়ক ফলটি।


    মাল্টায় পেকটিন নামে এক ধরনের ফাইবার আছে, যা কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। বর্তমানে দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে ফলটি। তাই দেশ জুড়ে সুস্বাদু ফল হিসেবে সবুজ মাল্টার চাহিদা বহুগুণ বেড়েছে।

    বরিশাল জেলার বাবুগঞ্জ ‍উপজেলার মো. রহিম সরদার একজন মাল্টা চাষি।


    তিনি বলেন, আমি ৫ বছর ধরে সবুজ মাল্টা চাষ করছি। পারিবারিক ভাবে পাওয়া কিছু জমি নিয়ে দেশি মাল্টার (সবুজ মাল্টা) চাষ শুরু করি। এখন আমি বেশ ভালো আছি। বিভিন্ন কৃষি পণ্যের থেকে মাল্টা চাষে খরচ কম ও কম খাটুনিতে বেশি লাভ পাওয়া যাচ্ছে। মাল্টা বাগান থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি পাইকারি দরে ৬০-৮০ টাকায় কিনে বাজারে ১২০ টাকা কেজি বিক্রি করছেন।

    তিনি আরও বলেন, যে জমিতে অন্য কোন ফসলের চাষ হয় না। সে জমিতে সবুজ মাল্টা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে একশো চারা লাগানো যায়। আমি ছয় বিঘা জমিতে মাল্টা চাষ করেছি। এখন প্রতি বছর খরচ বাদে এক-দেড় লাখ টাকা লাভ থাকছে আমার।

    বরিশাল ফলপট্টি ‍এলাকার ‍ফল বিক্রেতা রফিকুল সিকদার বলেন, সাত-আট বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বানিজ্যিকভাবে এ সবুজ মাল্টা আসছে। সবুজ মাল্টা মানুষ বেশি পরিমাণে খাচ্ছে। কারণ দামও হাতের নাগালে। যতই দিন যাচ্ছে সবুজ মাল্টার চাহিদা তত বাড়ছে।

    বরিশাল ফলপট্টিতে ‍সবুজ মাল্টা কিনতে আসা মো. হাসান বলেন, আমি বহুদিন ধরে মাল্টা খাই। দেশি মাল্টা বাজারে আসার পর থেকে আর বিদেশি মাল্টা কেনা হয় না। কারণ বিদেশি মাল্টার চেয়ে দেশি মল্টার স্বাদ বেশি বলে মনে হয় আমার। দামও কম, এখন কেজি ১০০-১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

    বরিশাল নগরীতে ভ্যানে করে খুচরা ফল বিক্রেতা মামুন ‍ইসলাম বলেন, ফলপট্টি থেকে থেকে আমরা সবুজ মাল্টা কিনে এনে বিক্রি করি। দিন যত যাচ্ছে এর চাহিদাও তত বাড়ছে। সারা দেশে চাষিরা যে পরিমাণে এর চাষ শুরু করেছে, তাতে মনে হচ্ছে কিছু দিনের মধ্যে বিদেশি মাল্টা বাংলাদেশের বাজারে আর চলবে না।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ