ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুলে নারী অধিকার বিক্ষোভে তালেবানের গুলি

    কাবুলে নারী অধিকার বিক্ষোভে তালেবানের গুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের অধিকার দাবি এবং তালেবান শাসনের নিন্দা জানাতে শত শত বিক্ষোভকারী নেমে আসে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে তালেবানরা।

    ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা সেই মিছিলে পাকিস্তানবিরোধী স্লোগান দিতে থাকে। কারণ অনেকের মতে প্রতিবেশী দেশ পাকিস্তান মদতেই ক্ষমতায় এসেছে তালেবান। কিন্তু বরাবরই একথা অস্বীকার করে আসছে পাকিস্তান।

    বিবিসিকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায় তালেবান যোদ্ধারা উপরের দিকে ফাঁকা গুলি ছুড়ছে। গত সপ্তাহে বিমানে অগ্নিকাণ্ডে ঘটনায় বেশ কয়েকজন নিহত হয় তারপর থেকেই সবরকমের সহিংসতা বা গুলি ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল দেশটিতে।

    এছাড়াও দেশটির স্থানীয় গণমাধ্যম টলো নিউজ এজেন্সি জানিয়েছে, এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমাবেশের ছবি তোলা থেকেও বাধা দেয়া হয়। তাদের ক্যামেরাম্যানসহ আরও কিছু দেশি-বিদেশি গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তার করা হয়।


    আফগানিস্তানের মহিলারা গত এক সপ্তাহ ধরে তাদের অধিকারের জন্য প্রতিবাদ করছেন। কিন্তু সবশেষে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সম অধিকার ও নিরাপত্তার জন্য পুরুষরাও তাদের আহ্বানে যোগ দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ