ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এক দিনে সর্বোচ্চ ৩৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত

    এক দিনে সর্বোচ্চ ৩৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক দিনে ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংখ্যাটি চলতি বছরে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ সেপ্টেম্বর এক দিনে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু রোগী ২ হাজার ছাড়াল। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের।

    কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকাতেই ২৮৬ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ১ হাজার ২৮১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছে ১ হাজার ১৩৩ জন।

    হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সীদের সংখ্যাই ২১ দশমিক ১ শতাংশ। আর ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ২৫ দশমিক ৪ শতাংশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ