ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বরিশালে চলছে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের ক্যাম্পেইন

    বরিশালে চলছে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের মতো বরিশালেও করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশনায় এই টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর তত্ত্বাবধানে  নগরীতে সুচারুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুইদিন ব্যাপী নগরীর ৫৪ কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। 

    বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, প্রথম পর্বে ১৮,২৩০ জনকে টিকা দেয়া হয়েছিল। তাদেরকেই দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। নগরবাসীকে এই কার্যক্রমে সুষ্ঠুভাবে অংশগ্রহনের জন্য আহবান জানান তিনি। 

    আজ নগরীর কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রথম দিন নগরবাসী বিসিসি'র তত্ত্বাবধানে পরিচালিত সকল কেন্দ্র থেকে কোন রকম ঝামেলা ছাড়াই ভ্যাকসিন নিতে পেরেছেন।

    আজ গণটিকা কার্যক্রমের প্রথম দিনে মডার্ণা ভ্যাকসিনের ২য় ডোজ ১৫,২৬০ জনকে দেয়া হয়েছে।জনগণের সুবিধার্থে গণটিকা কার্যক্রম আগামীকালও চলবে।

    উল্লেখ্য, এ পর্যন্ত বরিশাল মহানগরীতে- সিনোফার্মা ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া হয়েছে ২৫,৭১৫ জনকে। কোভিশিল্ড এর ১ম ডোজ ৩৩৫৭৮ ও ২য় ডোজ ৩২,০৭১ জনকে। মডার্ণা ১ম ডোজ ১,১০,১১৭ এবং ২য় ডোজ ২৩,০৬৫ জনকে দেয়া হয়েছে। গতকাল পর্যন্ত সর্বমোট ১ম ডোজ দেয়া হয়েছে ১,৬৯,৪১০ জনকে এবং ২য় ডোজ ৫৫,১৩৬ জনকে দেয়া হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ